তাইওয়ানে পর্যটকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, তাইওয়ানের একটি ব্যস্ত মহাসড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণটি কিসের ছিল তা এখনও ঠিক করা যায় নি তবে ধারণা করা হচ্ছে যে এটি গ্যাস অথবা অন্য কোন বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ হতে পারে।

ঘটনায় মোট হতাহতের সংখ্যা জানা না গেলেও প্রাথমিক ভাবে মোট ২৬ জনের মৃত্যর ব্যাপারে নিশ্চিত হ্ওয়া যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় যেখানে কিছু আসংখ্যা জনক অবস্থায় আছে বলে জানা যায়।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে দেশটির দমকল বাহিনীর কর্মীরা।

জেড