ধর্ষণের বদলা নিতে অভিযুক্তের স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতে প্রথম ধর্ষিতার মা-ই পুরো ঘটনাটির পরিকল্পনা করেছেন বলে দাবি পুলিশের। এই গণধর্ষণে প্রথম ধর্ষিতার বাবাও জড়িত বলে অভিযোগ।
ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকির হায়দারগড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, গণধর্ষিতার স্বামী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে আপাতত জেল খাটছে। কিশোরীর মা মেয়ের অপমানের শোধ তুলতে তিনজন ব্যক্তি এবং নিজের স্বামীকে রাজি করায়। তারপরই ওই তরুণীকে অপহরণ করে ওই চার ব্যক্তি আসান্দ্রা থানা এলাকার একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে। পরে নিগৃহীতাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ধর্ষণকারীরা। গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
ধর্ষণের প্রতিশোধে গণধর্ষণ
ধর্ষণের বদলা নিতে অভিযুক্তের স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতে প্রথম ধর্ষিতার মা-ই পুরো ঘটনাটির পরিকল্পনা করেছেন বলে দাবি পুলিশের। এই গণধর্ষণে প্রথম ধর্ষিতার বাবাও





