প্যারিস: হাসপাতালে স্ত্রীকে দেখতে গেলেন স্বামী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। স্বামীর পরকীয়ার খবরে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর শুক্রবারে তিনি হাসাপাতালে যান। খবর বিবিসির।
প্রসঙ্গত, গত সপ্তাহে ওলাদের সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে খবর ফাস করে ক্লোজার নামক একটি ম্যাগাজিন।
স্বামীর পরকীয়ার খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েরভেলার। গত শুক্রবারে হাসপাতালে ভর্তি হলেও ওঁলাদ তাকে আজ শুক্রবার দেখতে যান।
ম্যাগাজিনটি জানায়, ওঁলাদের এই প্রেমের সম্পর্ক শুরু হয়েছে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই।
এদিকে, প্রেসিডেন্টের প্রেমিকা গায়েট তাদের প্রেমের মতো 'ব্যক্তিগত' ব্যাপারে নাক গলানোর জন্য ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক
স্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন ওঁলাদ
প্যারিস: হাসপাতালে স্ত্রীকে দেখতে গেলেন স্বামী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। স্বামীর পরকীয়ার খবরে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর শুক্রবারে তিনি হাসাপাতালে যান। খবর বিবিসির।