ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের রেকর্ড ভাঙছে একের পর এক। একদিনে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৭৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় এই বিপুল পরিমাণ নতুন রোগীর খবর মেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় একদিনে সবচেয়ে বেশি বৃদ্ধির হার ছুঁয়েছে। এনিয়ে টানা তৃতীয় দিন ভারতে ৬০০০-এরও বেশি নতুন কোভিড-১৯ আক্রান্তের খবর মিলেছে।
আজ (২৪ মে) রোববার ভারতের ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৬৮। মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩,৮৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ১৪৭ জনের প্রাণ গিয়েছে।
বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫.২ মিলিয়ন ছাড়িয়েছে। সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩৩৯,০০০ এরও বেশি। ডিসেম্বরে চিনে প্রথম এই রোগের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে ১৯৬ টি দেশ ও অঞ্চলজুড়ে ৫,২৬০,৯৭০ টি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। ভাইরাসের কারণে মৃত ৩৩৯,৭৫৮ জন।
এমবি





