গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচারণা ক্যাম্পেইনকে সরাসরি নির্দেশ দিয়েছেন।

ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন পরাজিত করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী হতে সাহায্য করাই ছিলো তার নির্দেশের মূল লক্ষ্য।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর চূড়ান্ত প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

এর আগে মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র প্রতিবেদনে একই তথ্য উঠে আসলে পুতিন বিষয়টি অস্বীকার করেছেন। এবারও তিনি তাই করেছেন।

এমএনজে