দক্ষিণ কোরিয়ার এক সেনা সদস্যের গুলিতে অপর পাঁচ সেনা সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছে।  

গুলি বর্ষণকারী সেনার নাম লিম। তিনি একজন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাধ্যতামূলকভাবে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত করা হয়েছিল।

বিবিসির খবরে বলা হয়, আহতরা বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দেশটির পূর্বালঞ্চীয় গ্যাংগুন প্রদেশে ওই সেনা সদস্যদের ছোঁড়া গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।কী কারণে ওই সেনা সদস্য এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। সূত্র: বিবিসি।

ঢাকা, ২২জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।