নিহতরা হলেন হার হালুতজ এলাকার মাস্টার সার্জেন্ট নাদাভ কালি (২৪) এবং জেরুজালেমের মাস্টার সার্জেন্ট ওফেক মোয়ালেম (২৩)। তারা দুজনই জেরুজালেম ব্রিগেডের ৭০০৭ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
ইসরাইলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি সামরিক বাফার জোনের সেনাঘাঁটি থেকে ওই দুই সেনা ড্রোন পরিচালনা করছিলেন।
তদন্তে বলা হয়, প্রথম ড্রোনটি নির্ধারিত মিশন সফলভাবে সম্পন্ন করে। তবে দ্বিতীয় ড্রোনটি উড্ডয়নের সময় অজ্ঞাত কারণে সেনাঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট পর দুই সেনা ড্রোনটির কাছে গিয়ে সেটি তুলে নেন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন।
পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সূত্র: টাইমস অব ইসরাইল
এস





