পাকিস্তানের কোয়েটায় শুক্রবার সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। খবর ডন অনলাইনের।
কোয়েটার ডেপুটি পুলিশ জেনারেল জানিয়েছেন, দুর্বৃত্তরা সায়েন্স কলেজ চৌক এলাকায় একটি সাইকেলে বোমাটি পেঁতে রেখেছিল। একটি যাত্রীবাহী বাস সাইকেলটির পাশ দিয়ে যাবার সময় বোমাটি বিস্ফোরিত হয়।
তবে, আরেকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ বা সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বোমা রাখা হয়েছিল।
আহদেরকে বেসামরিক ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, বোমা বিস্ফোরণের পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, কোয়েটা হচ্ছে বেলুচিস্তান প্রদেশের রাজধানী। কোয়েটায় সাধারণত তালেবানদের তৎপরতা সচারচর দেখা যায় না। তবে, সেখানে স্বায়ত্তশাসনকামী বিচ্ছিন্নতাবাদ মাঝেমধ্যে দেখা যায়। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
কোয়েটায় বোমা বিস্ফোরণে নিহত ১০
পাকিস্তানের কোয়েটায় শুক্রবার সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। খবর ডন অনলাইনের। কোয়েটার ডেপুটি পুলিশ জেনারেল জানিয়েছেন,





