মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সিআইএ প্রধান মাইক পম্পেও।

টিলারসনকে তার এতদিনের কাজের জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প টুইটারে দেয়া এক বার্তায় বলেন, মাইক পম্পে (Mike Pompeo) তার ওপর ন্যস্ত দায়িত্ব চমৎকারভাবে পালন করবেন বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য মাত্র এক বছর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছিলেন রেক্স টিলারসন।

একই সঙ্গে ট্রাম্প দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক হিসেবে জিনা হাসপেলকে (Gina Haspel) দায়িত্ব দিলেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সিআইএ-র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। 

মঙ্গলবার এক টুইটে ট্রাম্প লিখেছেন, সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও (Mike Pompeo) আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন! রেক্স টিলারসন(Rex Tillerson) যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ! গিনা হ্যাসপেল (Gina Haspel) হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন!

এবি