‘মানুষ মানুষরে জন্য, জীবন জীবনরে জন্য’ স্লোগানকে সামনে রেখে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসরে সংক্রমণ প্রতিরোধে সামাজকি দূরত্ব বজায় রেখে শতাধিক র্কমহীন ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (৪ এপ্রলি) দুপুরে কালকিনি উপজেলার সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা মোঃ হাসানাত ফকির ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রমজানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে অসহায়, দরিদ্র, নিম্নআয়ের র্কমহীন শতাধিক মানুষরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৗেঁছে দিয়ে আসেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, তেল ১ লিটার, আলু ৫ কেজি, লবন ১ কেজি , মরিচ ১ প্যাকেট, হলুদ ১ প্যাকেট ও সাবান রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণের বিষয় সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা মোঃ হাসানাত ফকির বলেন, এই এলাকার খেটে খাওয়া দিনমুজুর যারা র্কমহীন হয়ে পড়েছেন তাদের তালিকা তৈরি করে প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৗেঁছে দেয়া হচ্ছে। পরবর্তীতেও এ খাদ্য সহায়তা প্রদান র্কমসূচি অব্যাহত থাকবে।
এবিসিদ্দিক