খ্রিস্টানদের ‘আল্লাহ’শব্দ ব্যবহারের আবেদন মালয়েশিয়ার শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে এ নিয়ে কয়েক বছরব্যাপী আইনী লড়াইয়ের সমাপ্তি ঘটলো, যা মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছিল।

অমুসলিমদের ‘আল্লাহ’শব্দ ব্যবহারে মালয়েশীয় সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করে রোমান ক্যাথলিক চার্চ। কিন্তু সাত সদস্য বিশিষ্ট বিচারকের একটি প্যানেল এ আবেদন খারিজ করে নিষেধাজ্ঞা বহাল রাখে।

চার্চের আইনজীবীদের একজন এস সেলভারাজাহ বলেন, এটি ঢালাও নিষেধাজ্ঞা। অমুসলিমরা শব্দটি ব্যবহার করতে পারে না।

উল্লেখ্য, হেরাল্ড পত্রিকার স্থানীয় মালয় সংস্করণে গড বুঝাতে আল্লাহ শব্দ ব্যবহার করা হলে এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র: বিএসএস

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ