ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির অবস্থানে সম্প্রতি যেসব ড্রোন হামলা হয়েছে তার জন্য ইসরাইল ইরাকের ভেতরকার কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যবহার করেছে।
হাশদ আশ-শাবির একজন কমান্ডার ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম নিউজ নেটওয়ার্ক একথা জানিয়ে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা হলে তার পাল্টা জবাব দেয়া হবে।
ইরাকের প্রতিরোধকামী সংগঠন সারাইয়া আল-খোরাসানীর কমান্ডার আলী আল-ইয়াসেরি আরও বলেন, ইরাকের উপর ইসরাইলের সমস্ত হামলা ছিল পরোক্ষ এবং এজন্য তারা ইরাকের ভেতরের মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইসরাইল তাদের ড্রোন ইরাকের আকাশে উড়িয়েছে।
ইরাকের এই কমান্ডার বলেন, তার দেশের প্রতিরোধকারী সংগঠনগুলো অতীতে ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করেছে এবং ভবিষ্যতেও পরাজিত করতে সক্ষম। ইরাকী প্রতিরোধকামী সংগঠনগুলোর শক্তি বৃদ্ধি করার জন্য তিনি ধন্যবাদ জানান।
আলী আল-ইয়াসেরি বলেন, হাশ্দ আশ-শাবি এখন এমন শক্তির অধিকারী হয়েছে যে, ইরাকের জন্য তারা নতুন নতুন বিজয় এনে দিতে পারে।
গত আগস্ট ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, সিরিয়া সীমান্তবর্তী ইরাকি শহর আল-কায়েমে ইহুদিবাদী ইসরাইলের হামলার ব্যাপারে তদন্ত করছে। ওই হামলায় হাশ্দ আশ-শাবির দু জন যোদ্ধা নিহত হয়।
এছাড়া, ১৯ জুলাই ইসরাইল ইরাকের আমেরলি শহরের কাছে এ সংগঠনের একটি অবস্থানে ড্রোন থেকে বোমা হামলা চালায়।
এমবি





