ইসলামিক স্টেট (আইএস) বিদেশি যোদ্ধাদের ‘কামানের খোরাক’ ও ‘প্রচারণার যন্ত্র’ হিসেবে ব্যবহার করছে বলে মঙ্গলবার অস্ট্রেলিয়া অভিযোগ করেছে। অস্ট্রেলিয়া সরকার জানায়, এ পর্যন্ত সিরিয়া ও ইরাকে তাদের দেশের ২০ নাগরিক নিহত হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, এ দুই দেশে বর্তমানে অস্ট্রেলিয়ার আরো ৭০ জনের বেশি নাগরিক যুদ্ধ করছে। ফলে ইসলামিক স্টেট গ্রুপের অবস্থানের ওপর জোটের বিমান হামলায় আরো অনেকের মৃত্যুর খবর জানা গেছে।

অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস সংবাদপত্র দি অস্ট্রেলিয়ানকে বলেন, ‘সিরিয়া ও ইরাকে সংঘাতে নিহত হওয়া অস্ট্রেলিয়ার প্রায় ২০ নাগরিকের ব্যাপারে সরকার অবগত রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোবানিসহ সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ার নাগরিক নিহত হওয়ায় এ সংখ্যা আরো বেড়ে গেছে।’

এরআগে অস্ট্রেলিয়ার সরকার তাদের দেশের ১৫ জন নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছিল।

ব্রান্ডিস বলেন, ‘আইএস বিদেশি যোদ্ধাদের কেবলমাত্র কামানের খোরাক, আত্মঘাতী বোমা হামলাকারী ও প্রচারণার যন্ত্র হিসেবে ব্যবহার করছে।’

এমএ