শুক্রবার রাতে পারনামবুকো প্রদেশে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) এপি’র এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশের পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে উলটে যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অন্ধকারে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন।
বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৬ জন পুরুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় চালকও সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অনেক যাত্রী সিটবেল্ট না বেঁধে ছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়াতে পারে।
ফেডারেল হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
এনএইচ