ভারতের মণিপুরে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। নিহতরা সবাই পুলিশ সদস্য। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে মণিপুরের চান্দেল জেলার লোকচাও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মণিপুরের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ভারত-মিয়ানমার সীমান্তের মোরে জেলা থেকে তেন্নোউপাল জেলায় যাচ্ছিলো পুলিশ সদস্যরা। তখনই তাদের উপর আচমকা হামলা করে জঙ্গিরা। চালাতে থাকে এলোপাথারি গুলি। হামলা করা হয় আইইডি দিয়েও।

পুলিশের ধারণা ঘটনার পেছনে রয়েছে এনএসসিআই জঙ্গিরা। যদিও এখন কেউ ঘটনার দায় স্বীকার করেনি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান হয়েছে।

এমএনজে