যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না রিপাবলিকান দলের সদস্য ও দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পল রায়ান। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রিপাবলিকান দলের মনোনয়ন পেতে চেষ্টা করবেন না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রায়ান বলেন, আমি লড়তে চাই না। কিংবা রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণও করবো না।
উল্লেখ্য, রিপাবলিকান দলের বিলম্বিত মনোনয়নপ্রত্যাশী হিসেবে রায়ানের নাম শোনা যাচ্ছিল।
এআই





