দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ৪৭৬ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহত হয়েছে ২ জন। উদ্ধার করা হয়েছে ১৮০ জনকে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ২৯০ যাত্রী।
উদ্ধার অভিযানে ৫০ টিরও বেশি জাহাজ ও হেলিকপ্টার অংশ নিয়েছে।দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা এসব তথ্য জানান।
বিবিসির খবরে বলা হয়, যাত্রীদের অধিকাংশ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। ইনছিয়ন থেকে দক্ষিণের দ্বীপ জেজুতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফেরিটি বেয়াংপং দ্বীপ থেকে ২০ কিলোমিটার দূরে থাকতে দুর্ঘটনায় পতিত হবার সিগন্যাল পাঠিয়েছিল। কোস্টগার্ডের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, ফেরিতে পানি উঠে যাবার ফলে সেটি ডুবে যায়।
দেশটির উপ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী লি জিঅং হো জানান, নৌবাহিনীর জাহাজ, কোস্টগার্ড ও সাধারন জাহাজ মিলে মোট ৩৪ টি জাহাজ উদ্ধার কাজ চালাচ্ছে। ১৮টি হেলিকপ্টার উদ্ধার অভিযানে ঘটনাস্থলে গেছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফেরিটি বেশ কাত হয়ে ডুবে যাচ্ছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে একজন যাত্রী বলেন, "আমরা একটি বড় ধরনের আঘাতের শব্দ শুনেছিলাম। এরপর ফেরিটি থেমে গেল। ফেরিটি কাত হতে শুরু করল। এমন অবস্থায় সিটে বসে থাকার জন্য আমারা কিছু আঁকড়ে ধরলাম।"
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই।[/b]