[b]সানা:[/b] ইয়েমেনের উত্তরাঞ্চলে শিয়া হুউথি মিলিশিয়াদের সঙ্গে উপজাতীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৭৮ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন। শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলে এ ভয়াবহ সংঘর্ষ। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
জানা গেছে, শিয়া হুউথি মিলিশিয়ারা ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আমরান প্রদেশের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিতে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে নিহতদের মধ্যে ৬৩ জন শিয়া মিলিশিয়া ও ১৫ জন উপজাতীয় গোষ্ঠীর। আহতদের মধ্যে ১১০ জন শিয়া মিলিশিয়া বলে জানা গেছে।
সংঘর্ষের পর প্রদেশটির বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ উপজাতীয়রা নিয়েছে বলে জানা গেছে।
উত্তরাঞ্চলে শিয়া হুউথি ও উপজাতীয়দের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি বিদ্যমান ছিল। কিন্তু গত বুধবার তিনজন হুউথি শিয়া মিলিশিয়া নিহত হওয়ার জের ধরে উভয়পক্ষ চুক্তি ভেঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]