প্রথমবারের মতো মা হতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন।
বৃহস্পতিবার নিউইয়র্কে নারীদের এক অনুষ্ঠানে তিনি নিজেই এ ঘোষণা দেন। এ সময় তার মা হিলারী ক্লিনটন তার সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানের শেষ দিকে চেলসি বলেন, বছরের শেষ দিকে আমাদের প্রথম সন্তানের আগমন উপলক্ষ্যে আমি ও মার্ক ভীষণ উত্তেজিত।
চেলসি বলেন, আমি আশা করি আমার সন্তানের জন্য আমি একজন ভাল মা হবো। যেমনি আমার কাছে ছিলেন আমার মা।
২০১০ সালে চেলসি তার দীর্ঘদিনের প্রেমিক মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]