বিশাল ঝড় থেকে হারিকেনে রুপ নিয়ে 'নিউটন' মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলে আঘাত হানতে পারে। ১২০ কিমি গতির ঝড় নিয়ে হারিকেন নিউটন বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, নিউটনের কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে এবং জীবন বাঁচাতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সোমবার দিনশেষে লস ক্যাবোসের আকাশে ভারী বৃষ্টি দেখা গেছে এবং বাতাস শক্তিশালী হচ্ছে। ১২টি নিরাপদ আশ্রয় খোলা হয়েছে এবং গাড়ির মালিকদের তাদের গাড়িতে ফুয়েল রাখতে বলা হয়েছে যাতে হারিকেন আঘাত হানার আগেই জায়গামতো পৌছাতে পারে।

এমএনজে