বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি।

শনিবার রাত ৮ টায় চেয়ারপারসনের গুলশান বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এমকে