গত শুক্রবার রাত ১০ টায় ১২ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন হার্ভের অাঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সর্বশেষ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০।
ঘন্টায় ১৩০ মাইল বেগে আসা এই হ্যারিকেনে এখন ভূমিধ্বসের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। হ্যারিকেন হার্ভের আঘাতে উৎপক্তি হওয়া ভারীবৃষ্টিপাত ও ঝড় ক্রমান্বয়ে খারাপ অবস্থার দিকে ধাবিত হয়ে।
ভারীবৃষ্টিপাত ও ঝড় আগামী শুক্রবার পর্যন্ত থাকতে পারে এবং টেক্সাসের দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিমাঞ্চলে পানির উচ্চতা আরও কয়েক ইঞ্চি বেড়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। এতে ভূমিধ্বসের আশঙ্কার কথা জানান তারা।
এরই মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। টেক্সাস উপকূল থেকে একটু দূরে থাকা মানুষগুলোকেও এখন সরিয়ে নেওয়ার চিন্তা করছে প্রশাসন।
ক্রমান্বয়ে টেক্সাস থেকে লুসিয়ানা স্টেটের দিকে ধাবিত হচ্ছে প্রচন্ড ঝড় ও ভারী বৃষ্টিপাত। যার কারণে গতকাল ৫ টা থেকে জরুরী অবস্থা জারি করেছে স্থানীয় মেয়র সিলভারস্টোন টার্নার।





