আমেরিকা পরমাণু হামলা চালানোর নীতিমালা শিথিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আশংকা ব্যক্ত করে বলেছেন, সামরিক কর্তৃত্ব এবং ভারসাম্য বিনষ্ট করা লক্ষ্যে এ নীতিমালা শিথিল করা হয়।
সামরিক হামলা সংক্রান্ত মার্কিন সর্বশেষ পর্যালোচনায় এ নীতিমালা শিথিল করা হয়।
মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে তিনি আরও বলেন, পরমাণু হামলা চালানোর নীতিমালা আমেরিকা শিথিল করায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কৌশলগত স্থিতিশীলতার ক্ষেত্রে আমেরিকা সামরিক প্রধান্যকে অগ্রাধিকার দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিরাজমান ভারসাম্যও আমেরিকা বিনষ্ট করতে চাইছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে পুরানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্থলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে আমেরিকা। নতুন ক্ষেপণাস্ত্র কম ক্ষমতার পরমাণু বোমা বসানো হবে এবং এতে প্রয়োজনে পরমাণু আঘাত হানার ক্ষমতা আমেরিকার বাড়বে।
এমবি





