২৭ বছর বয়সেই নানা হয়ে গেছেন ইংল্যান্ডের এক যুবক। তবে এখনো নাতির মুখ দেখতে পারেননি তিনি। কেননা, তার ১৩ বছর বয়সী মেয়েটি পাঁচ মাসের গর্ভবতী। সন্তান জন্ম দিতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। খবর ডেইলি মেইলের।
২৭ বছরেই নানা হতে যাওয়া এই যুবকটি এখন কারাগারে রয়েছেন। তিনি একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়ে সাজা ভোগ করছেন। এদিকে, তার ১৩ বছর বয়সী মেয়ে ঘটিয়েছে এই অঘটন। তারই সমবয়সী এক ছেলের সাথে দৈহিক মিলনের ফলে সে গর্ভবতী হয়েছে।
ইংল্যান্ডে এর আগে নানা হওয়ার রেকর্ডটি ছিল ২৯ বছরের। সাউথ ওয়েলসের শেম ডেভিস নামের এক ব্যাক্তির ১৪ বছর বয়সী মেয়ে ২০১১ সালে পুত্র সন্তানের জন্ম দিয়ে এই রেকর্ড গড়েছিলেন।
তবে, নতুন রেকর্ড গড়া নানা কারাগার থেকেই তার মেয়েকে গর্ভপাত ঘটানোর নির্দেশ দিয়েছেন। ফলে, পৃথিবীর আলো নাও দেখতে পারে এই বাচ্চাটি।
পাঁচ মাসের গর্ভবতী এ মেয়ে এখন তাকে তার ২৮ বছর বয়সী মায়ের সাথে। তার মা-ও স্বামীর কারাগারে থাকার সুযোগে এক বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছেন। দুই ছেলেসহ মেয়েটির মা এখন বয়ফ্রেন্ডের সঙ্গেই আছেন। তবে, মেয়ের এই গর্ভধারণে তার মায়ের কোন বক্তব্য পাওয়া যায়নি। মেয়েটির গর্ভের বাবার নামও প্রকাশ করা হয়নি। সূত্র: ডেইলি মেইল
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]