ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল এডুকেশন কমিউনিটি কোলাবরেশন রিপোর্টে বলা হয়েছে, বর্তমান বিশ্ব ত্রাস আইএসের চেয়ে ভয়ংকর হয়ে উঠছে ‘হিযবুত তাহ্‌রীর’ নামের জঙ্গি সংগঠন।

বলা হয়, শিরশ্ছেদ থেকে জীবন্ত পুড়িয়ে মারার মতো অমানবিক পৈশাচিক ঘটনায় আইএস লোমহর্ষক উদাহরণ তৈরি করলেও হিযবুত তাহ্‌রীর তার চেয়ে ভয়াবহ রূপ পরিগ্রহ করবে।

রিপোর্ট অনুযায়ী, এই সংগঠনটির উপস্থিতি এখন দক্ষিণ এশিয়ায় প্রকাশ্য। যখন আইএস জঙ্গি সংগঠন তাদের কার্যকলাপ মিডিয়ায় প্রচার করছে, তখন ‘হিযবুত তাহরীর’ গোপনে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যুব সম্প্রদায়কে জঙ্গি হানার জন্য ধীরে ধীরে তৈরি করে চলেছে। সংগঠনটি খুব সন্তর্পণে এগুচ্ছে। যার জন্য সংগঠনটি আরব দেশ থেকে অর্থ পাচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ওই রিপোর্টে আরো বলা হয়, এই মতাদর্শধারীদের ওপর যাতে বিশ্বব্যপী নজর না পড়ে সেদিকে সতর্ক অবস্থান বজায় রেখে ধীরে চলো নীতি নিয়ে সন্ত্রাসবাদী হামলা করার দিকে এগিয়ে চলেছে।

প্রায় ৫০ টি দেশে তাদের সদস্য ও সাপোর্টার তৈরি করেছে। ইতিমধ্যেই সদস্য সংখ্যা ১০লাখ ছাড়িয়ে গেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে আরো বলা হয়, হিযবুত তাহরীর ১৯৫২ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত। সদর দফতর লন্ডনে। মধ্য এশিয়া, ইউরোপ, দক্ষিণ এশিয়া, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় শাখা রয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ায় রয়েছে এর গুরুত্বপূর্ণ শাখা। পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে এদের উল্লেখযোগ্য উপস্থিতি। ক্যাডারদের প্রশিক্ষণের জন্য হরকাতুল Muhojirinfi Britaniya নামক একটি সশস্ত্র শাখাও রয়েছে তাদের।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএইচ