মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার কাছে একটি টেক্সটাইল কারখানার আংশিক ধসে ৫ নিহত হয়েছে। শনিবার একটি শ্রমিক ইউনিয়ন এ কথা জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে টিট মেলিল শহরে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় দু’জন নিহত এবং পাঁচজন ‘গুরুতরভাবে আহত’ হয়েছে।

শনিবার এক বিবৃতিতে ডেমোক্রেটিক কনফেডারেশন অফ লেবার-এর টেক্সটাইল ও পোশাক শাখা বলেছে, ‘ট্র্যাজেডিতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘ফ্যাক্টরির উপরে চারটি অতিরিক্ত মেঝে নির্মাণের কাজ করছিল, এমন পরিস্থিতিতে যা মৌলিক নিরাপত্তা বিধিগুলো পূরণ করে না।’

শ্রমিক ইউনিয়ন এই নির্মান কাজের অনুমোদনদানকারী কর্মকর্তাসহ দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে কী কারণে ধসে পড়েছে সে বিষয় তদন্ত শুরু হয়েছে।

এবিএস