মালয়েশিয়ায় বাংলাদেশী নাগরিকদের জাল পাসপোর্ট তৈরির কারখানা সনাক্ত করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় ৩৩ সন্দেহভাজন বাংলাদেশীকে আটক করেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে মালয়েশিয়ান পুলিশ সদরদপ্তরের (আইপিডি) একটি দল অভিযান চালিয়ে জাল পাসপোর্ট উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় প্রতিটি জাল পাসপোর্ট স্থানীয় মূদ্রায় ১ হাজার রিংগিতেরও বেশি মূল্যে বিক্রি করা হয়।
পুলিশি অভিযানে ৩টি ল্যাপটপ, একটি কম্পিউটার, বেশ কয়েকটি পাসপোর্ট ও গ্রাহকদের নামের একটি তালিকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রাজধানী কুয়ালালামপুরের ওয়াংসুমাজু এলাকার একটি হোটেল থেকে এসব জব্দ করা হয় যেই হোটেলে সন্দেহভাজনরা ভাড়া থাকতো।

সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, জালিয়াত চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৩ বাংলাদেশীকে আটক করার পাশাপাশি আরো অনেককে সনাক্ত করেছে।
আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ রায় বলেন, কর্মস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে হোটেলে পাওয়া জাল পাসপোর্টগুলো বাংলাদেশী নাগরিকদের।
এছাড়া, পুলিশ ঘটনাস্থল থেকে ১ লাখ রিংগিত লেনদেনের একটি রেকর্ড সংগ্রহ করেছে। সন্দেহভাজনদের জিজ্ঞা্সাবাদের জন্য পুলিশ সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের দাবি, এই জালিয়াত চক্রের নেটওয়ার্ক মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। তারা জালপাসপোর্টের মাধ্যমে বিপুল পরিমানে অবৈধ অর্থ উপার্জন করছে।
আঞ্চলিক পুলিম প্রধান মোহাম্মদ রায় আরও জানান, কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার আরও বেশ কয়েক স্থানে অভিযান চালিয়ে আরেও ৯৫৫ জনকে আটক করেছে কুয়ালালামপুর পুলিশ।
কেবি





