লিবিয়ার বেনগাজীতে দুইপক্ষের গোলাগুলিতে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন, মো. হাসান। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

ত্রিপলীতে বাংলাদেশ অ্যাম্বাসি প্র‍য়োজনীয় কাজ শুরু করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ