দুটি গ্রেনেডসহ জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে এক জোয়ান আটক হয়েছেন। সোমবার সকালে আটক এ জোয়ানের নাম ভুপাল মুখিয়া।
তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানান, মেজর শিহাব নামের একজনের নির্দেশে তিনি গ্রেনেড দুটি দিল্লি নিয়ে যাচ্ছিলেন।
কাশ্মীরের উড়ি সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোলে ওই জোয়ান কর্মরত ছিলেন। পুলিশ জানায়, আটক জোয়ানের গ্রেনেডগুলো নিয়ে একটি ভাড়া করা বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল।
তাকে বর্তমানে পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে। ভুপাল মুখিয়া পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা।
এনএম





