পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত দেওয়ার কিছুক্ষণ পরই ভারতীয় বাহিনীর গুলিতে ২ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।
সীমান্তের লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনাদের চালানো গুলিতে সেনা সদস্যের পাশাপাশি ২জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।
আজ (০২ মার্চ) শনিবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতীয় বাহিনী কোনো কারণ ছাড়াই লাইন অব কন্ট্রোলে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ২ জন সামরিক ও ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও অনেকে আহত হয়েছে। আহতদের কোটলি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানি সেনাদের আচরণে মুগ্ধ আটক ভারতীয় পাইলট (ভিডিও)
ভারত বলছে নিহত ৩০০, রয়টার্স জানাচ্ছে আহত ১ গ্রামবাসী
নিহত দুই সেনার নাম হাওলাদার আবদুর রব ও খুররম বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।
ভারতীয় বাহিনীর হামলায় পর পাকিস্তানও পাল্টা গুলিবর্ষণ করেছে এবং সীমান্তে পাক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
এমবি





