[b]সানা: [/b]ইয়েমেনে ফ্রান্সের দূতাবাস লক্ষ্য করে গত রাতে মর্টারের গোলাবর্ষণ করা হয়েছে। এ ছাড়া কয়েক মিটার দূরে সানার কূটনৈতিক এলাকায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর রয়টার্স ও এএফপি’র।
এদিকে, সোমবার এক রাজধানী সানা থেকে একজন ব্রিটিশ নাগরিককে অপহরণ করা হয়েছে। জানা গেছে, চারজন অজ্ঞাত বন্দুকধারী ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে শুক্রবার জার্মানির এক নাগরিককে অপহরণে করা হয়।
মর্টার হামলার ব্যাপারে সোমবার পুলিশ সূত্র জানায়, রোববার মধ্যরাতের পর এ দুটি হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তারা আরো জানায়, দূতাবাস অভিমুখী একটি সড়কে নিরাপত্তার জন্য স্থাপিত কনক্রিটের একটি ব্লকে গোলা আঘাত হানে।
পার্শ্ববর্তী প্রধান সড়কে একটি গাড়ি বোমার বিস্ফোরণের কিছু পরেই মর্টার হামলা ঘটে ।
সূত্র জানায়, ফরাসি দূতাবাসের দেয়াল থেকে প্রায় ৩০ মিনিট দূরে মর্টারের গোলা আঘাত হানে। গাড়িটি রাজধানীর কূটনৈতিক এলাকা হাদ্দায় দূতাবাস ও ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র বাসভবনের মাঝামাঝি স্থানে পার্ক করা ছিল।
সামরিক সূত্র জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সানার কেন্দ্রস্থলে পার্ক করে রাখা একটি ছোট বাসে দু’টি বোমার বিস্ফোরণের পর পরই এসব হামলা চালানো হয়। তবে এসব হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি ও রয়টার্স
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]