দেশজুড়ে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে ইস্তাম্বুলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।
হামলাকারীরা দেশকে অস্থিতিশীল করতে এবং তুরস্কের জনগণের মনোবল ভেঙ্গে দিতে সাধারণ মানুষের উপর ঘৃণ্য আক্রমণ করছে।
শনিবার রাতে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে এক বন্দুকধারীর হামলায় ৩৯ জন নিহত হওয়ার ঘটনায় দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন এরদোগান।
তুরস্কের প্রেসিডেনসিয়াল ওয়েবসাইটে এরদোগানের এই বিবৃতিটি প্রকাশিত হয় বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
বিবৃতিতে এরদোগান বলেন, তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের মদদ দাতাদের সব ধরনের হামলার অবসান ঘটাবে । তিনি আরো বলেন, জাতি হিসেবে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে শুধু সশস্ত্র লড়াই করবো না, আমরা তাদের অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিকভাবেও মোকাবেলা করবো।
নাজিব





