সৌদি জোটের পরিচালিত হামলায় ইয়েমেনের মারিব নগরীর দক্ষিণে আবিদায় ১৬০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সরকার এই তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে কোয়ালিশন জানায়, গত ২৪ ঘণ্টায় আমরা ৩২টি হামলা চালিয়েছি। আমরা তাদের ১১টি সামরিক যান ধ্বংস করেছি, ১৬০ জনের বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছি।
বিদ্রোহীরা খুব কমই তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়। আর ওই দাবিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি।
কোয়ালিশন জানায়, সোমবার থেকে মারিব দখলের লড়াইয়ে ইরান-সমর্থিত সাত শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে।
মারিব থেকে ১০০ কিলোমিটার দূরে আবদিয়ার অবস্থান। উত্তরে আন্তর্জাতিক স্বীকৃত সরকারি বাহিনীর এটিই সর্বশেষ ঘাঁটি। খরব গার্ডিয়ান’র।
এমবি





