ইরাকে বিধ্বস্ত ফালুজা শহরে ফিরতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। ইসলামিক স্টেট থেকে পুনর্দখলের পর এই প্রথম কোন পরিবার ফালুজায় নিজের আবাসস্থলে ফিরে এসেছে।

হাতে প্লস্টিকের ফুল নিয়ে দাড়িয়ে আছে ইরাকী পুলিশ এবং আর্মিরা। ঠিক চেক পয়েন্টের পাশে ফালুজা ফেরত বাসিন্দাদের স্বাগতম জানানোর জন্য। প্রথম ফুলটি হাতে নেয় ফালুজার বাসিন্দা ফাওয়াজ আল কোবায়শি এবং তার পরিবার। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অনেক সুখের একটা চেহারা।

কেমন লাগতেছে নিজ শহরে ফিরে এসে জানতে চাইলে ফাওয়াজ আর কোবায়েশি জানান" আজ মনে হচ্ছে নতুন করে জন্ম নিলাম"। প্রায় ৭০ বছর ধরে বসবাস করা এই পরিবার ২০১৪ সালের জুন মাসে আইএস দখলকৃত ফালুজা শহর থেকে চলে যায়।

ফালুজায় এই পর্যন্ত প্রায় ১৪ টি পরিবার ফিরে আসে। ক্রমান্বয়ে এর সংখ্যা বাড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।

জেড