প্রায় ৬০ লক্ষ মানুষ সরে যাওয়ার পর এখন মানুষশূন্য হয়ে পড়েছে ফ্লোরিডা। যে কোনো সময় আঘাত হানতে পারে হ্যারিকেন ইরমা।
বিশেষজ্ঞদের মতামত হ্যারিকেন ইরমার আঘাতে এমনও হতে পারে যে পুরো ফ্লোরিডা শহরে চেহারা পরিবর্তন হয়ে গেছে।
এরই মধ্যে ফ্লোরিডা থেকে সরে যাওয়ার জন্য যে সময় বেধে দেওয়া হয়েছে তা শেষ হয়ে গেছে।
ঘূর্ণিঝড় হ্যারিকেন ইরমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আসার আগেই বাসিন্দাদের নিরাপদে সরতে বলেছিলেন অঙ্গরাজ্যটির গভর্নর রিক স্কট।
রিক স্কট বলেছেন, বিপজ্জনক এলাকা থেকে নিরাপদে যাওয়ার সময় চলে গেছে।
ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দ্বীপে তাণ্ডব চালিয়ে কিউবায় আছড়ে পড়ে ইরমা। ঘূর্ণিঝড়ে কিউবায় প্রবল বাতাস ও ভারি বর্ষণ হয়। স্থানীয় সময় রোববার দুপুর নাগাদ ইরমা ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে ফ্লোরিডার সীমান্তবর্তী দেশ কিউবার সাবানা-ক্যামাগুয়ে দ্বীপপুঞ্জে প্রবল বেগে পঞ্চম ক্যাটাগরির ঝড় হিসেবে আঘাত হানে হ্যারিকেনটি। তবে শক্তি কমে এটি এই মুহূর্তে তৃতীয় ক্যাটাগরির ঝড় হয়ে গেছে।
কিউবার উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে ধীরে ধীরে ঝড়টি সমুদ্র দিয়ে ফ্লোরিডার দিকে আসছে।
জেড





