আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন মুসল্লি নিহত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) মসজিদে এই বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিকেরও বেশি মানুষ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
নাঙ্গারহার প্রদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে লাশ এখনও বের করছে উদ্ধারকর্মী ও স্থানীয়রা।
ওই এলাকার আদিবাসী প্রবীণ মালিক মোহাম্মদী গুল শিনওয়ারী জানান, হামলায় মসজিদটি পুরোপুরি ভেঙে পড়েছে।
হামালা কেবা কারা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনও গোষ্ঠীর পক্ষ থেকেও এই হামলার দায় স্বীকার করা হয়নি।
হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, প্রায় ৩২টি লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫০ জনের মতো আহতকে এনে ভর্তি করা হয়েছে।
এমবি





