বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসছে একের পর এক ডোনাল্ড ট্রাম্পের কেলেঙ্কারির খবর। যত অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে আসছে এর প্রায় সবই অস্বীকার করছেন তিনি। কখনও কখনও আবার মামলা করার হুমকিও দিচ্ছেন।

এবার ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও তার স্বামীর সঙ্গে সুর মিলিয়ে বলেছেন তিনি মামলা করবেন একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। পিপল ম্যাগাজিন ও এর এক কর্মীর বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশনের অভিযোগ এনে মামলা করার এ হুমকি দিয়েছেন মেলানিয়া।

অন্য আরো অনেক অভিযোগের মতো এখানেও ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয়।


এমএনজে