সোমবার ইউনিভার্সিটি অব টেক্সাসে আততায়ীর ছুরিকাঘাতে ১জন নিহত হয়েছেন। খবর রয়টার্স। অস্টিনের পুলিশ ডিপার্টমেন্ট এ ঘটনার কথা উল্লেখ করে টুইট করেছে। তাদের টুইট অনুযায়ী বেশ কয়েকজন এ ঘটনায় আহত হয়েছে।

স্থানীয় এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ক্যাম্পাসের ব্যায়ামাগারের কাছে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদর ঘটনাস্থলটি এড়িয়ে চলাফেরা করতে পরামর্শ দিয়েছে।

এমএনজে