চীনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য এক ‘ক্ষুব্ধ’ শ্রমিক দায়ী। এ ঘটনায় অন্তত ১৫ ব্যক্তি আহত হয় এবং ঘটনাটি জাতীয় পত্রিকার শিরোনাম হয়।
মঙ্গলবার চায়না বিজনেস মর্নিং পোস্টের বরাত দিয়ে দি গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, চীনের উত্তর-পূর্বাঞ্চলের হেলংজিয়ং প্রদেশের হার্বিন রেলওয়ে স্টেশনের রেল-শ্রমিক য়ু ঝেনজিনকে রোববারের দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।
পত্রিকাটি জানায়, য়ু’র বিরুদ্ধে ১২ মিটার রেলপথ বিচ্ছিন্ন করার অভিযোগ রয়েছে। তিনি একটি রেলওয়ে দলের রক্ষণাবেক্ষনের দায়িত্বে ছিলেন। ধারণা করা হয় তাকে ডিঙ্গিয়ে ভিন্ন ব্যক্তিকে পদন্নোতি দেয়ার কারণে রাগান্বিত হয়ে তিনি এ কাজ করে থাকতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটার পর য়ু অস্বাভাবিক আচরণ করেছেন। তবে, দুর্ঘটনায় কারো মৃত্যু হয়নি। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
প্রমোশন না পেয়ে রেলকর্মীর রেললাইন উৎপাটন!
চীনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য এক ‘ক্ষুব্ধ’ শ্রমিক দায়ী। এ ঘটনায় অন্তত ১৫ ব্যক্তি আহত হয় এবং ঘটনাটি জাতীয় পত্রিকার শিরোনাম হয়।





