মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেছেন সিরিয়ার পর্যবেক্ষকেরা।
আজ মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়।
এএফপির খবরে জানানো হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ‘আইএসের শীর্ষ কমান্ডার ইরাক সীমান্তে সিরিয়ার দিয়ার এজ্জর প্রদেশের কাছে আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। আমরা আজ এ খবর পেয়েছি। কিন্তু আমরা নিশ্চিত নই কখন ও কীভাবে তিনি মারা গেছেন।’
২০১৪ সালের ২৯ জুন আইএস যোদ্ধারা মসুল শহর ও তার চারপাশ থেকে ইরাকের সরকারি বাহিনীকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে সেখানে তাঁদের খিলাফতের পতাকা উড়িয়েছিলেন।
এমবি





