ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে তারা তালেবান নিয়ন্ত্রিত নতুন আফগান সরকারকে স্বীকৃতি দেবে না।

আজ শুক্রবার ( ৩ সেপ্টেম্বর ) এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, কঠিন পরিস্থিতির কারণেই শুধু তালেবানের সাথে যোযোগাযোগ হবে।

তালেবানের সাথে এ যোগাযোগ রাখা হবে শুধু আফগান জনগণকে সাহায্য করার জন্য।

তালেবানের সাথে স্বীকৃতি ও সম্পর্ক রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রও ইউরোপীয় ইউনিয়নের মতো একই ধরনের পথ অনুসরণ করছে।

অপরদিকে চীন ও রাশিয়া আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের ব্যাপারে উদার নীতি গ্রহণ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ আরো বলেছে, তালেবানের সাথে যোগাযোগ রাখার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সমন্বয় সাধন করতে চায়।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকরা যৌথভাবে আফগানিস্তানের কাবুলে অবস্থান করবেন যাতে করে পশ্চিমা ঘনিষ্ঠদের সরিয়ে নেয়া যায়।

এছাড়া তালেবান কর্তৃপক্ষ নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা তাও নজরদারি করা হবে। তথ্যসূত্র : বিবিসি।

এইচএন