বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে।
আর প্রাণঘাতী এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, আজ (২২জুলাই) বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৯৭৩ জনে দাঁড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ লাখ ৩০ হাজার ৯১১ জন।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৯৭ হাজার ৪৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৭২ জন মানুষের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২১ লাখ ৫৯ হাজার ৬৫৪ জন মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৮১ হাজার ৪৮৭ জন।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে ভারতের নাম। দেশটিতে আজ (২২জুলাই) বুধবার সকাল পর্যন্ত ১১ লাখ ৫৫ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছেন ২৮ হাজার ৮৪ জন।
আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৭ লাখ ৮২ হাজার ৪০ জন করোনায় আক্রান্ত। রাশিয়াতেও মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১১তম। সেখানে করোনায় মারা গেছেন ১২ হাজার ৫৬১ জন মানুষ।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭০৯ জনে।
একইদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৭ জনের দেহে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১০ হাজার ৫১০ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
এমবি





