তিউনিশিয়ার আলজেরিয়া সীমান্তে জঙ্গিদের হামলায় দেশটির ১৪ জন সৈন্য নিহত হয়েছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় আরো ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তিউনিশিয়ার প্রতিরক্ষা বিভাগ। 

প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, আলজেরিয়া সীমান্তের মাউন্ট চামবির দু’টি এলাকায় টহল ও চেকপোস্টের কাজে নিয়োজিত সৈন্যদের উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এতে এ হতাহতের  ঘটনা ঘটে। হামলার সময় তারা রকেট লাঞ্চার ও গ্রেনেড ব্যবহার করেছে।

কোন গ্রুপ এর দায় স্বীকার না করলেও আলকায়েদার সহযোগি ইসলামিক মাহগ্রিব আকিয়াম জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। কেননা কয়েক বছর ধরে প্রায়ই এই জঙ্গিদের হামলার স্বীকার হচ্ছেন টহলরত সৈন্যরা। সূত্র: বিবিসি

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ