পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে জঙ্গিদের হামলার পর দেশটির সরকার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। এরপর থেকে গেল দুই বছরে দেশটিতে ৪১৯ কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে ফাঁসি কার্যকরের দিক থেকে পাকিস্তান গত দুই বছর ধরে টানা বিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে।
এই হামলার আগে ছয় বছর পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা ছিল।সেই ঘটনার পর সরকারের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদের দণ্ডিতদের ফাঁসিই কেবল কার্যকর করা হবে।
এই ঘোষণার মাস তিনেক পর ২০১৫ সালের মার্চ থেকে সব ধরনের অপরাধীর ফাঁসিই কার্যকর করা শুরু হয় পাকিস্থানে । জাস্টিস প্রজেক্ট পাকিস্তান (জেপিপি) নামে একটি বেসরকারি সংস্থা বলছে, কোনো রকম প্রকাশ্য বিতর্ক ছাড়াই সরকার এ সিদ্ধান্ত নেয়।
জেপিপি আরো বলছে, মোট ফাঁসি কার্যকরের মাত্র ১৬ ভাগ সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত। সরকার অনেক কিশোর, মানসিক ও শারীরিক প্রতিবন্ধীর মৃত্যুদণ্ডও কার্যকর করেছে ।
দ্য ডন।
নাজিব





