ইয়েমেনে মানবিক সাহায্য পাঠানোর জন্য জাতিসংঘের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে।

শনিবার সৌদি-নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর তায়াজে বোমা হামলা চালিয়েছে। শিয়াপন্থী হুথি বিদ্রোহী ও তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এই হামলা শুরু হয়েছে বলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।

উভয় পক্ষই একে অন্যকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। যা ১০ জুলাই, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর হওয়ার কথা এবং ১৭ জুলাই রমযান শেষ হওয়া পর্যন্ত চলার কথা ছিল।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি বলেছিলেন, জোটের জানা দরকার যে হুথিরা যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।

হুথিদের নেতা আবদেল মালিক আল হুতি বলেছেন, যুদ্ধবিরতির বিসয় সরকার এবং তাদের বিদেশী যোদ্ধাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

শেষ পর্যন্ত উভয় তাদের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী হলো না।

আড়াই কোটি জনসংখ্যার ইয়েমেনের ৮০ শতাংশ মানুষে জরুরী ভিত্তিতে সহায়তা দরকার।

জেডআই