শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায় বলে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। যারমধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।
এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।
সূত্র: এনডিটিভি
এনএইচ