শুক্রবার (১৬ অক্টোবর) সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া কনট প্লেসের পালিকা বাজারের সামনে এবং আশপাশের এলাকায় একাধিক বাস রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সংসদ মার্গ ও টলস্টয় রোডের মধ্যবর্তী এলাকায় প্রায় ১৬টি বাস দেখা গেছে। গত সপ্তাহেও সিজেপির একই ধরনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেসে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। শুক্রবারের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’।
বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরকে বাদ দেওয়ার পর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমাবেশের ডাক দিয়েছে দলটি। এতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টিও অংশ নিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা
বিক্ষোভের আগে বৃহস্পতিবার দিল্লি পুলিশ সাধারণ মানুষকে সেন্ট্রাল পার্কে জমায়েত না হওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিজেপির কর্মসূচির পরিপ্রেক্ষিতে ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক জনসাধারণের জন্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব জানান, শান্তি বজায় রাখা এবং সরকারি-বেসরকারি সম্পত্তি ও মানুষের জীবন রক্ষার স্বার্থে কনট প্লেস ও আশপাশের এলাকায় ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকে উপযুক্ত স্থানে জাতীয় পতাকা বহন এবং জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়া হতে পারে।
এস















