কয়েক দিনের ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধসে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দার্জিলিং, কালিংপং, মিরিখসহ কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে।

এতে প্রচুর সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিঙের গ্রামীণ এলাকা, মিরিখ, কার্শিয়াংসহ পাহাড়ের বড় অংশের সঙ্গে যোগাযোগও রয়েছে অনেকটা বিচ্ছিন্ন।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার রাত থেকে ধসের ফলে প্রায় সব সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

উদ্ধারকারী দল বিপর্যস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়া খারাপ থাকায় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না।

তবে সরকারিভাবে এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও স্থানীয় সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এআর