নিহত আলী শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

একই সাথে এই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-এর পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার সংবাদে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক কাঠামোর দুই শীর্ষ ব্যক্তিত্বের এই মৃত্যু দেশটির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের সামরিক আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের পর তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।

এনএইচ