ইংল্যান্ডের এক রাস্তায় ঘটেছে এক অভাবনীয় ঘটনা। বই পড়তে পড়তে ৭০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন এক নারী। তাও আবার ব্যস্ত রাস্তায়। তবে, কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর মিরর অনলাইনের। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লেইসেস্টারশায়ারে গত বুধবার। প্রায় ১০ মাইল এভাবে গাড়ি চালিয়েছেন তিনি। ব্যাপারটি প্রথম লক্ষ্য করেন অ্যান্ড্রু স্টনহ্যাম নামের এক ব্যক্তি। তিনি তখন ওই গাড়ির পাশ দিয়েই গাড়িকে করে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করেন যে, পাশের গাড়িতে থাকা মহিলা বই পড়তে পড়তে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন। রাস্তার ঠিক মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছিলেন ওই মহিলা। বিষয়টি দেখে অবাক হন অ্যান্ড্রু। অ্যান্ড্রু প্রথমে হুইসেল বাজিয়ে মহিলাকে সতর্ক করতে চাইলেন। কিন্তু এত কাজ না হওয়ায় গাড়ি থেকে হাত বের করে ওই মহিলার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। মহিলাও সাড়া দেন এবং তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেন। এবং এমন ভাব করেন যেন কিছুই হয়নি! সূত্র: মিরর অনলাইন [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
অদ্ভূত বইয়ের পোকা!
ইংল্যান্ডের এক রাস্তায় ঘটেছে এক অভাবনীয় ঘটনা। বই পড়তে পড়তে ৭০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন এক নারী। তাও আবার ব্যস্ত রাস্তায়। তবে, কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর মিরর অনলাইনের।





